৯-১০ জুন বসুন্ধরা সম্মেলন কেন্দ্রে বসছে জেসিআই স্মার্ট এক্সপো

১২ এপ্রিল, ২০২৩ ১১:১১  

সমৃদ্ধির জন্য সর্বশেষ প্রযুক্তির প্রদর্শনী, প্রযুক্তি-ব্যবসায়ীদের মহাসম্মিলন আর তরুণ উদ্যোক্তাদের সম্মাননার মধ্য দিয়ে আগামী ৯-১০ জুন অনুষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ সম্মেলন। রূপকল্প ২০৪১ সামনে রেখে এই সম্মেলনের আয়োজক জেসিআই বাংলাদেশ।

ভবিষ্যত প্রযুক্তি প্রদর্শনীর এই হাট বসবে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় এর মধ্যে প্রকাশ করা হয়েছে প্রদর্শনীর টিজার।  

আয়োজক সূত্রে জানাগেছে, এতে অংশ নিচ্ছেন শতাধিক প্রদর্শক, অর্ধ শতাধিক প্যানেল আলোচক। অনুষ্ঠিত হবে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজের প্রর্দর্শনী। পাশাপাশি তুলে ধরা হবে ডিজিটাল বাংলাদেশের অর্জন ও প্রাপ্তির খের খাতা। থাকবে তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়নের প্রতিচিত্র।

দুই দিনের এই আয়োজনে সৃজনশীলতায় দামালদের নানা উদ্ভাবন, প্রতিটি ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার আর বিজ্ঞানের শক্তিতে বাধা অতিক্রমের মাধ্যমে ভবিষ্যত স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নযোগ্য স্বপ্নের পেখম মেলে ধরতে চান আয়োজকরা।  

প্রথম এই স্মার্ট বাংলাদেশ এক্সপো-তে উদ্ভাবনী ও প্রভাবশালী ব্যবসায়ী ধরণা উপস্থাপন উপস্থাপনকারী নবীন উদ্যোক্তাদের জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে ‘ক্রিয়েটিভ ইয়াং এন্টরপ্রেনিউর’ সম্মাননা দেয়া হবে বলে জানিয়ছেন জেসিআই বাংলাদেশ এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল। জানিয়েছেন, পুরস্কারগুলো দেয়া হবে ব্যক্তিগত উন্নয়ন, ব্যবসায় ও উদ্যোগ, সামাজিক অবদান এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রসার ক্যাটাগরিতে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে বাংলাদেশ সরকারের ২০৪১ সালের নতুন রুপকল্পে একাত্মতা জানাতে জেসিআই এর এই আয়োজন। সামিট এবং আইডিয়া কম্পিটিশনের মাধ্যমে প্রাপ্ত পরামর্শগুলো সরকারের নীতি নির্ধারন মহলে পৌছে দেয়া সহ আগামীর স্মার্ট দেশ গড়তে সমস্ত রকম সহযোগিতা প্রদান আমাদের মূল লক্ষ্য।